![]() |
| Product Link:ইমিউনিটি ও ফ্যাটি লিভারের যত্নে কারকুমা ইমিউন প্লাস |
ঘন ঘন ঠাণ্ডা-কাশি, বারবার অসুস্থ হওয়া কিংবা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন? আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে পুনরুজ্জীবিত করতে আধুনিক বিজ্ঞান ও প্রাকৃতিক উপাদানের এক অনন্য মিশ্রণকারকুমা ইমিউন প্লাস। এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার পাশাপাশি লিভারের কার্যকারিতা বাড়িয়ে আপনাকে দেয় একটি সুস্থ, উদ্যমী ও আত্মবিশ্বাসী জীবন।
কারকুমা ইমিউন প্লাস এর উপাদানসমূহ
কারকুমা ইমিউন প্লাসে রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক ও শক্তিশালী কিছু উপাদান:
- Organic কারকিউমিন ও হলুদের গুঁড়া
- Organic আদার তেল (Organic Ginger Oil)
- Organic লবঙ্গের তেল (Clove Oil)
- Organic দারুচিনির তেল (Organic Cinnamon Oil)
- Organic গোলমরিচের তেল (Black Pepper Oil)
প্রধান স্বাস্থ্য উপকারিতা
১. অ্যান্টি-অক্সিডেন্টের শক্তিশালী সুরক্ষাবলয়
কারকুমা ইমিউন প্লাসের মূল শক্তি হলো কারকিউমিন, যা প্রকৃতির এক শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এর রাসায়নিক গঠনে বিশেষ ফিনাইল রিং, হাইড্রক্সিল ও মিথোক্সি গ্রুপ এবং কার্বন-কার্বন বন্ধনের উপস্থিতির কারণে এটি অত্যন্ত সহজে দেহের ক্ষতিকর ফ্রি-র্যাডিকেল নিষ্ক্রিয় করে দেয়। এটি কোষ প্রাচীরকে 'অক্সিডেটিভ ড্যামেজ' বা ক্ষয় থেকে রক্ষা করে। এছাড়া, লবঙ্গের বায়ো-অ্যাক্টিভ উপাদান 'ইউগেনল' দেহের প্রদাহ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেসজনিত কোষের ক্ষতি প্রতিরোধে সহায়তা করে।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বৃদ্ধি
কারকিউমিন শরীরের গুরুত্বপূর্ণ প্রতিরোধক কোষ (যেমন: Dendritic cells, Macrophages, B & T lymphocytes) এবং সাইটোকাইনসের মতো মলিকিউলার উপাদানের সাথে কাজ করে রোগ প্রতিরোধ ব্যবস্থা বহুগুণ বাড়িয়ে দেয়।
অন্যদিকে, আদার তেল শরীরের সেল-মেডিয়েটেড ইমিউন রেসপন্স নিয়ন্ত্রণ করে। ফলে দীর্ঘমেয়াদি প্রদাহ (Chronic Inflammation) ও অটো-ইমিউন রোগের ঝুঁকি কমে। পাশাপাশি, দারুচিনির মূল উপাদান 'সিনামিক অ্যালডিহাইড' শরীরকে ক্ষতিকর ফ্রি র্যাডিকেল থেকে সুরক্ষিত রাখে।
৩. লিভার সুরক্ষায় অতুলনীয়
অতিরিক্ত মদপান, ওষুধের রাসায়নিক প্রভাব, ভাইরাসের আক্রমণ, পরিবেশগত দূষণ কিংবা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের ফলে যকৃতে ক্ষতিকর ‘অক্সিডেটিভ স্ট্রেস’ জমা হয়—যা লিভার নষ্ট হওয়ার অন্যতম মূল কারণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কারকিউমিন আণবিক ও কোষীয় স্তর থেকে ক্ষতিকর এই অক্সিডেটিভ চাপ দূর করতে কারকিউমিন চমৎকার কাজ করে। যার ফলে এটি ফ্যাটি লিভারের ঝুঁকি কমানোর পাশাপাশি যকৃতকে দীর্ঘমেয়াদে সবল ও রোগমুক্ত রাখতে অনন্য ভূমিকা রাখে।
সেবনবিধি
পরামর্শকৃত মাত্রা: প্রতিদিন ২ বার, প্রতিবারে ২ টি করে ক্যাপসুল সেব্য।
(অথবা রেজিস্টার্ড চিকিৎসক/পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী সেবন করুন।)
পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা
পার্শ্বপ্রতিক্রিয়া: এতে ব্যবহৃত প্রতিটি উপাদানই শতভাগ প্রাকৃতিক, নিরাপদ এবং এশীয় খাদ্যাভ্যাসে বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। তাই এটি সাধারণত সম্পূর্ণ নিরাপদ।
সতর্কতা: গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের সেবনের জন্য এটি প্রযোজ্য নয়।
সংরক্ষণ পদ্ধতি ও প্যাকেজিং
সংরক্ষণ: রোদের আলো বাঁচিয়ে কোনো ঠাণ্ডা ও স্যাঁতসেঁতে নয় এমন জায়গায় সংরক্ষণ করুন।
প্যাকিং: প্রতি বোতলে রয়েছে ১২০টি ক্যাপসুল।
এই প্রোডাক্টটি কি সত্যিই আপনার প্রয়োজন?
নিচের লক্ষণগুলোর কোনো একটিও যদি আপনার বর্তমান জীবনযাত্রার সাথে মিলে যায়, তবে শরীরকে চাঙ্গা রাখতে কারকুমা ইমিউন প্লাস হতে পারে আপনার নিখুঁত সঙ্গী:
লিভারের প্রাথমিক সমস্যা: চিকিৎসকের রিপোর্টে ফ্যাটি লিভার (গ্রেড-১ বা গ্রেড-২) ধরা পড়েছে।
ঘন ঘন সিজনাল রোগভোগ: আবহাওয়া একটু পরিবর্তন হলেই হাঁচি, ঠান্ডা-কাশি বা ফ্লুতে আক্রান্ত হন।
সকালের বিষণ্ণতা ও ক্লান্তি: ঘুম ভাঙার পর শরীর সতেজ লাগার বদলে অলস, ভারী ও মেজাজ খিটখিটে হয়ে থাকে।
কাজে মনোযোগের অভাব: সারাদিন ঝিমুনি বা তন্দ্রাচ্ছন্ন ভাব বজায় থাকে, যার ফলে কাজে মন বসানো কঠিন হয়।
অতিরিক্ত শারীরিক ক্লান্তি: দিন শেষে কাজের শক্তি একবারে নিঃশেষ হয়ে আসে এবং ভীষণ অবসন্ন লাগে।
অনিয়মিত জীবনযাত্রা: শহরের দূষণ, কাজের মানসিক চাপ ও খাদ্যাভ্যাসের অনিয়মের কারণে ভেতর থেকে দুর্বল বোধ করেন।
হজমে অস্বস্তি: অতিরিক্ত তেল-মসলাযুক্ত বা ভারী খাবার খাওয়ার পর পেটে ও লিভারে বাড়তি চাপ অনুভব করেন।
আপনি কি জানেন, নীরবেই আপনার লিভারে জাঁকিয়ে বসতে পারে বড় কোনো বিপদ?
যখন লিভারের ওজনের ৫ থেকে ১০ শতাংশের বেশি চর্বি জমতে শুরু করে, তখনই মূলত ফ্যাটি লিভার সমস্যার সৃষ্টি হয়।
সমগ্র বিশ্বে এক বিশাল জনগোষ্ঠীর লিভারে অনিয়ন্ত্রিত চর্বি জমছে, অথচ শুরুর দিকে এর লক্ষণগুলো এতোটাই অধরা থাকে যে অধিকাংশই তা টের পান না।
ফ্যাটি লিভারকে অবহেলা করলে কী হতে পারে?
লিভারে অতিরিক্ত চর্বি জমে থাকলে তা অন্যান্য শারীরিক জটিলতার পথ সহজ করে দেয়, যেমন:
- টাইপ-২ ডায়াবেটিস হওয়ার প্রবণতা বহুগুণ বেড়ে যাওয়া
- উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের জটিলতা সৃষ্টি হওয়া
- হঠাৎ ওজন বৃদ্ধি এবং বিপাকক্রিয়া (Metabolism) ধীর হয়ে যাওয়া
![]() |
| Product Link: কারকুমা ইমিউন প্লাস |
এক নজরে বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি:
বর্তমানে পৃথিবীর মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে (NAFLD) ভুগছেন।
প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ বিভিন্ন ধরনের লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, যা বিশ্বের মোট মৃত্যুর প্রায় ৪%!
অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, কায়িক পরিশ্রম না করা, বয়স বৃদ্ধি এবং অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা এই ঝুঁকির মাত্রা আরও বাড়িয়ে দেয়।
প্রতিরোধের এখনই সময়!
পরবর্তী বড় কোনো জটিলতা এড়াতে এখন থেকেই লিভার এবং ইমিউন সিস্টেমের প্রতি যত্নশীল হওয়া জরুরি। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং প্রয়োজনীয় অর্গানিক বা ন্যাচারাল সাপোর্টের মাধ্যমে আপনি আপনার লিভারকে রাখতে পারেন সম্পূর্ণ সুরক্ষিত।
প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থা: কৃত্রিম ওষুধের ওপর দীর্ঘদিন নির্ভর না করে প্রাকৃতিকভাবে ইমিউনিটি বাড়াতে চান।
ভেতর থেকে সুস্থতা: প্রতিদিনের সুস্থতায় এমন একটি সাপ্লিমেন্ট খুঁজছেন, যা শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেবে।


إرسال تعليق